আমরা হোমনার উপকন্ঠে প্রযুক্তি নির্ভর এবং আধুনিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান "প্রতিশ্রুতি" প্রতিষ্ঠা করেছি যেখানে যেকোন শ্রেণীর ছাত্র তাদের শিক্ষা সংক্রান্ত সহযোগিতার জন্য আসে।
আমরা ২০১৮ সালের অক্টোবরে পাইলট প্রজেক্ট হিসেবে ২টি কোর্স চালু করেছিলাম।
একটি "প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা কোচিং" যা ইতো মধ্যে আমরা সাফল্যের সাথে সম্পন্য করেছি। আর দ্বিতীয়টি হলো-
"সহজ ইংরেজী প্রশিক্ষণ" যা বর্তমান চলমান আছে।
প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের প্রতিষ্ঠান সম্পুর্ণরুপে প্রতিষ্ঠা করার রোড ম্যাপ তৈরী করেছি। যদিও ধীরে ধীরে আমাদের কাজ এগেয় যাচ্ছে তথাপিও আশা করছি ২০১৯ সালের প্রথম দিনটিতে আমরা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পুর্নাঙ্গরুপে শুরু করতে পারবো ইনশাল্লাহ।
আমাদের প্রতিষ্ঠানের কাজ সম্পুর্ণ শুরু করতে হলে যা যা প্রয়োজন তার একটি রাফ ছক নিচে দেয়া হলোঃ-
- প্রতিষ্ঠানের নামকরনঃ- যা ইতোমধ্যে সম্পন্য হয়েছে।
- প্রতিষ্ঠানের পার্টনার সংগ্রহ ও নির্ধারণ বা নির্বাচনঃ- আপাতত হুমায়ুন কবীর, তানভীর হোসেন, ইকবাল হোসেন, জিয়া হোসেন, আমিনুল হোসেন, ------------ এর মধ্য থেকে নূন্যতম ৫জন পার্টনার নির্বাচন করে পরবর্তীতে একটি কমিটি গঠন করা হবে।
- কমিটি গঠনঃ- (ক) এডমিন, (খ) ক্যাশিয়ার ও (গ) সদস্য, এই তিনটি পদ নিয়েই ক্ষুদ্র কমিটি গঠিত হবে। বাস্তবে কমিটির পদে নয় কাজে বিশ্বাসী।
- স্থান ও রুমঃ আপাতত হোমনা কেন্দ্রীয় মসজীদ সংগল্গ হুমায়ুন স্যারের বাড়ীর বাউন্ডারী দেয়া এরিয়ার মধ্যে রাস্তার একেবারে পাশে অবস্থিত একতলা টিনশেড বিল্ডিং এর একটি রুম এবং তদসংলগ্ন বারান্দা আমরা শ্রেণী কক্ষ এবং অফিস কক্ষ হিসেবে ব্যবহার করবো।
- প্রচার সংক্রান্ত কাজঃ- (ক) কিছু লিফলেট তৈরী, (খ) পোষ্টার তৈরী, (গ) ব্যনার তৈরী, (ঘ) ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের কাছে যাওয়া।
- প্রতিষ্ঠান সেটাপঃ- (ক) ক্লাস রুম অথবা অফিস রুম সেটাপ করা, (খ) ক্লাস রুমের জন্য টেবিল চেয়ার তৈরী, (গ) ক্লাস মেটেরিয়ালস ব্যবস্থা, (ঘ) অফিস সরঞ্জাম ব্যবস্থা, (ঙ) রুমের বাইরে, ওয়ালে ব্যানার সেটাপ।
- টেবিল-চেয়ার ক্রয় করা
- প্রচার সংক্রান্ত সকল ডকুমেন্ট তৈরী করা
- প্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি গঠনমুলক "নীতিমালা" প্রনয়ন করা।
নীতিমালা
- প্রতিষ্ঠানের নাম "প্রতিশ্রুতি" নির্ধারন করা হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানের সকল ফাউন্ডার সদস্য সকলের সম্মতিতে প্রয়োজনের তাগিদে এ নামের পরির্তন, পরিবর্ধণ আনতে পারবে।
- প্রতিষ্ঠানের স্থান প্রয়োজনের তাগিদে পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ফাউন্ডার মেম্বার গন খেয়াল রাখবেন যাতে প্রতিষ্ঠানের সকল প্রকার সুবিধা অসুবিধা বিবেচনা করা হয়।
- ফাউন্ডার মেম্বার ও পার্টনারঃ
- প্রতিষ্ঠানের জন্ম লগ্নে যে যে উদ্যোক্তাগণ সময়, শ্রম, মেধা, অর্থ ও পরিকল্পনা দিয়ে প্রতিষ্ঠানটাকে দাড় করিয়েছে তারাই ফাউন্ডার মেম্বার এবং শুধু মাত্র তারাই পার্টনার হবার যোগ্যতা রাখে। এমন গুটি কয়েক উদ্যোক্তা (অনধিক ৫ জন হতে পারে) প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবেন এবং পার্টনার হবার যোগ্য হবেন।
- নির্ধারিত অর্থ এবং শ্রম দিয়ে প্রতিষ্ঠানের শুরুতে নির্দিষ্ট কাগজ জমা দিয়ে ফরম পুরনের মাধ্যমে একজন পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
- প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ২ মাসের মধ্যে অন্যান্য পার্টনারদের সম্মতিতে নতুন কোন পার্টনার নেয়া যেতে পারে কিন্তু ২ মাস পর নতুন করে আর কোন পার্টনার নেয়া যাবে না।
- কোন পার্টনার ইচ্ছে করলে তার পার্টনারশীপ বাদ দিয়ে চলে যেতে পারে কিন্তু তা অবশ্যই প্রতিষ্ঠান শুরুর ১ বছরের ভেতরে হতে পারবে না।
- পরবর্তীতে কোন পার্টনার যদি প্রতিষ্ঠান ছেড়ে দিতে ইচ্ছে পোষন করে তবে তাকে ঐ বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বছর শেষে সকল হিসেব সম্পন্ন হলে তার পাওনা বুঝে নিয়ে তার পর চলে যেতে পারবে।
- কোন পার্টনার চলে যেতে চাইলে সে আগেই প্রতিষ্ঠানের বরাবরে লিখিত আবেদন করবেন। প্রতিষ্ঠান তখন তার অংশ বাকী সকল পার্টনারদেরকে সম বন্টনে ভাগ করে দেয়ার জন্য সকল হিসেবে নিকেশ সম্পন্ন করবে এবং সকলকে অবহিত করবে।
- কোন পার্টনার চাইলেইতার অংশ অন্য কাউকে অথবা কোন নির্দিষ্ট পার্টনারকে প্রদান করতে পারবে না।
- কমিটি গঠনঃ
- শুধু মাত্র পার্টনার সদস্যগণই ভোটাধিকার সংরক্ষণ করে।
- অন্যান্য সদস্য, যেমন শিক্ষক সদস্য, ছাত্র সদস্য, উপদেষ্ঠা সদস্য, অভিভাবক সদস্য শুধু মাত্র তাদের মতামত জানাতে পারবে কিন্তু প্রাতিষ্ঠানিক কোন সিদ্ধান্ত নিতে পারবে না।
- প্রতিষ্ঠানের শুরুতেই সকল পার্টনারগণ ৩ সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করবে।
- একজন যে কিনা প্রতিষ্ঠানে সকল বিষয়ে দেখভাল করবেন এবং প্রতিষ্ঠানে সশরিরে থাকবেন এবং সকল প্রকার কাজ নিজে করবেন অথবা অন্যদের দিয়ে করাবেন, তাকে "এডমিন" হিসেবে মনোনিত করা হবে। সকল পার্টনার উম্মুক্ত আলোচনা এবং মতামত শেয়ারের মাধ্যমে একজন যোগ্য এডমিন নিযুক্ত করবেন। এডমিনকে অবশ্যই প্রতিষ্ঠানের পার্টনার হতে হবে।
- সকলের সম্মতিতে একজন "ক্যাশিয়ার" নিযুক্ত করা হবে।
- অন্যান্য পার্টনারগণ সকলেই সদস্য হিসেবে বিবেচিত হবে।
- কমিটি সদস্যদের দায়িত্বঃ
- সাধারণ সদস্য-
- তাদের উপর আরপকৃত প্রতিষ্ঠানের সকল দায়িত্ব পালন করবে।
- এডমিনকে সকল কাজে সহযোগিতা করবে।
- ক্যাশিয়ারের কাছ থেকে প্রতিষ্ঠানের সকল হিসাব এর আপডেট জানবে।
- প্রতিষ্ঠানের আহুত সকল প্রকার মিটিং এ উপস্থিত থাকবে।
- যে কোন সমস্যায় এডমিনকে অবহিত করতে হবে।
- প্রতিষ্ঠানের কোন ব্যপারে কোন মন্তব্য থাকলে তা সকলে সামনে কিংবা এডমিনকে জানাবে। কোন অবস্থাতেই গোপনে কারো সাথে অন্যের ব্যপারে নেগেটিভ মন্তব্য করা যাবে না।
- ক্যাশিয়ার-
- প্রতিষ্ঠানের সকল হিসাব রাখাই ক্যাশিয়ারের মুল দায়িত্ব।
- কাগজে এবং অনলাইনে সকল হিসাব আপটুডেট রাখতে হবে।
- যে কোন সদস্য জানতে চাইলে তাকে প্রতিষ্ঠানের সকল হিসাব দেখাতে বাধ্য থাকবে।
- এডমিন-
- এডমিন প্রতিষ্ঠানের সকল প্রকার দায়িত্বের দায়ভার নিবেন।
- যে কোন প্রয়োজনে এডমিনই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহন এবং বন্টন করবে।
- প্রাতিষ্ঠানিক কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এডমিন অন্যান্য সদস্যদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
- এডমিন নিজে কোন প্রকার আর্থিক ক্ষমতা বহন করবে না। প্রয়োজনে সে ক্যাশিয়ারের সাহায্য নিতে পারবে।
- অন্যান্য সকল পার্টনার চাইলে যে কোন সময় এডমিন পরিবর্তন করতে পারবে সে ক্ষেত্রে পুরনো এডমিনের অযোগ্যতা এবং নতুন এডমিন এর যোগ্যতার প্রমান দিতে হবে।
- প্রতিষ্ঠানের অর্থনৈতিক দিকঃ
- ইনভেষ্টঃ যেহেতু প্রতিষ্ঠান শুরুতে এর বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য অর্থের প্রয়োজন সেহেতু সেই সব অর্থ ইনভেষ্ট হিসেবে পার্টনারদের কাছ থেকে নেয়া যেতে পারে।
- পার্টনারদের কাছ থেকে এককালীন টাকা গ্রহন করে প্রতিষ্ঠানের ইনভেষ্ট এর অর্থ জোগার করতে হবে।
- চাইলে মাসে মাসে অথবা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট হারে পার্টনারদের কাছ থেকে টাকা নেয়া যেতে পারে।
- প্রতি পার্টনারের কাছ থেকে নির্দিষ্ট কিংবা অর্নিষ্ট হারে টাকা নেয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের সম্পুর্ণটাকে ১০টি কিংবা এর অধিক শেয়ারের ভাগ করা যেতে পারে। যার যতটুকু সামর্থ আছে সে ততটুকু (ততটি) শেয়ার নিবেন এবং সেই হারে ইনভেষ্ট প্রদান করবেন। এবং একই হারে লভ্যাংশ পাবেন।
- অফিস পরিচালনা ও যাবতীয় ব্যয়ভারঃ
- প্রথম পর্যায়ে ফার্নিচার তৈরী, ক্লাস রুম সেটাপ, অফিসের প্রয়োজনীয় সামগ্রী ও কাগজপত্র সংগ্রহ করতে হবে।
- অফিস ভাড়া, ইলেকট্রিক বিল, মোবাইল বিল, প্রচার খরচ, কর্মচারী বেতন, অফিস মেন্টেনেন্স খরচ।
- সম্ভাব্য বাজেটঃ ৫০,০০০/-
- ফার্নিচার বাবদ খরচ- ৩৫০০০/-
- অফিস সামগ্রী খরচ- ৫০০০/-
- রুম ডেকোরেশন খরচ- ৫০০০/-
- বিজ্ঞাপন, প্রচার খরচ- ৫০০০/-


0 Comments